Saturday, 23 July 2016

সীমন্তিনী ও কাব্য কথার দেশে-২

হৃদয় খুঁড়ে...

সে এক রুদ্ধদ্বারের গল্প
রক্তিম আভায় শোভিত দিগন্ত
মায়াবী তাঁর মূর্তিধারন
অবগাহনের পাথেয় পথিক
তোমাতেই ফিরে চায়।


তুমি যে নও শুধু নীলাম্বরের মেঘমালা
তুমি যে বলান্বিত বজ্রমালা
তুমি মহাশূন্যের মহাকিরণ
যেথায় জগতের অন্তিম সমর্পন
সব তোমাতেই ফিরে চায়।

অযথা বাসনা নাহি করি
ভাবনাদের শুধু অন্তরেই রচি
তোমারে রাখিব মনের কোনের
নিভৃত গোপনে পরম যতনে
যাহা শুধু তোমাতেই ফিরে চায়।।

কপিরাইট- কল্যান রায়
তাং- ১৭/০৭/২০১৬

No comments:

Post a Comment