Tuesday, 3 February 2015

নীলপাখি..

তুমি কি দাঁড়িয়ে আছো স্মৃতিতে ঘেরা
সেই রাস্তার মোড়ের গাছের নিচে?
যে গাছটার ডালে বসে ঐ নীল পাখিটি
বলছিল আমি এভাবেই তোমায়
সূর দিয়ে যাবো যতদিন এই সভ্যতা,
এই পৃথিবী বেঁচে থাকবে... আর তুমি
সূরে সূরে ভরিয়ে দেবে এই ভুবন কে...
আজ আর নীল পাখি টিকে সেই গাছের ডালে
বসে থাকতে দেখিনা, শুনতে পাই না সূরের
ঝঙ্কার, সে কি নতুন বাসা খুঁজে নিয়েছে
অন্য কোথাও? নাকি ভিন্ন দেশ থেকে সূর গুলো
গেঁথে আনছে নীল ডানার খাঁজে ভরে?
নাকি সে হারিয়ে গেছে কোন অজানা
দেশের অজানা পথে? নীল পাখি আজও
আমি চেয়ে আছি তোমার সূরের তালে
নিজেকে ভাসিয়ে দিতে...।।
                               - কল্যান