একলা আমি ঘরেতে
আজ
একলা মনে বসে।
একলা ভাবি, একলা
চলি
একলা নিরুদ্দেশে।।
একলা আমি, একলা
তুমি
একলা এই দেশ।
একলা দেশে, একলা
বেশে
একলা আছি বেশ।।
একলা সকাল, একলা
দুপুর,
একলা
সন্ধ্যেবেলা।
একলা চাতক চায় যে
শুধু
বৃষ্টি সারাবেলা।।
একলা জোয়ার, একলা
ভাঁটা,
একলা মহাকাশ।
একলা শরৎ একলা
হয়ে
একলা বারো মাস।।
একলা নদী আপন
বেগে
আপন স্রোতে চলে।
একলা তিস্তা,
একলা তোরশা
একলা হয়ে চলে।।
একলা মাঝি
খেয়াঘাটে
একলা পানে চেয়ে।
একলা চাঁদও, একলা
হয়ে
একলা শুধু হাসে।।
একলা পথে একলা
চলে
গাই যে শুধু গান।
একলা মনে উদাস
হয়ে
গাই যে গীতবিতান।।
একলা ঘরের
চারপাশে আজ
চার দেওয়ালই
খাড়া।
একলা ভুবন ভরিয়ে
দেব
ছড়িয়ে দিয়ে
তাঁরা।।
- কল্যান, ১০/০৮/২০১৫