তোমার সঙ্গে আমার সম্পর্ক যেন চিরন্তন সত্য।
তোমার হাত ধরেই এসেছি আজ, তোমাকে সঙ্গে করেই
এই জীবনধারা বয়ে চলবে।
চলতে চলতে হয়তো আমি একদিন থেমে যাবো,
তবুও তুমি আমায় সঙ্গে করেই নিয়ে যাবে এই বিশ্বাসটুকু করার
সেই সাহসটিও তুমি আমায় দিয়েছো,
বদলে আমি কিছুই দিতে পারিনি।
তোমার অসীম ক্ষমতা সেই সঙ্গে ধৈর্যটুকুও-
তোমার এই লুকানো প্রতিভার কথা সবাইকে না বললেও
আমায় তুমি বলে দিয়েছো একটুখানি-
তারপর থেকে আজ অবধি আমাদের সম্পর্কে কোনরকম
ছেদ পড়েনি, পড়তে দাও নি, হয়েছে আরও নিবীড়।
কিন্তু আমাদের সম্পর্ক এতটা গভীর হলেও
দুজনেই আজ নির্বাক দিশাহীন।
তুমি বয়ে চলেছো তোমার চলার স্রোতে,
আমি বয়ে চলেছি আমার চলার স্রোতে।
কত চেষ্টা করেছি তোমায় আটকানোর,
হয়তো তুমিও চেয়েছিলে - কিন্তু হয়ে ওঠেনি,
আমি পারিনি তোমায় ধরে রাখতে।
আর কি করেই বা ধরে রাখবো! কি করেই বা আটকে রাখবো!
'তুমি যে বয়ে চলা নদী' - তুমি অনন্য;
তুমি সৃষ্টি সুখের উল্লাসে বয়ে চলেছো অনন্তধারায়...।
তবু মাঝে মাঝে মনে হয়
আমাদের এই নিবীড় সম্পর্ক অনন্তধারায় বয়ে চলবে তো...???
-কল্যান