তোমার জন্য জামিন দিয়েছি
অনুভূতির
পরখ করে নিয়ো তোমার শিরায়
শিরায়
হৃদপিণ্ডের স্পন্দনের নিকোটিন
উপড়ে ফেলে
বুঝে নিয়ো আমার ভালবাসার
অক্সিজেন।
আমি আজও তাকিয়ে সেই চোখের দিকে
যে চোখ দিয়ে ভালোবাসার অনুভূতি
লাগিয়ে
ক্ষত করলে আমার মনের প্রতিটি
কোন,
সেই ক্ষত আজও ব্যাথায় ভরপুর।
পারবে কি তুমি সেই নিকোটিনের
প্রলেপ
অনুভূতির গাঁ থেকে সরিয়ে দিতে?
পারবে কি অনুভূতির অক্সিজেন
দিয়ে
হৃদয়কে ভরিয়ে তুলতে?
পারবে কি তোমার অনুসন্ধিৎসু
সুখের
শরিক হয়ে বেঁচে থাকতে?
No comments:
Post a Comment