হে আগমনী, এ কীসের বার্তা আনিয়াছ এই ধরণীতে
যেখান হইতে শ্রুত হয় শুধুই ক্রন্দন ধ্বনি, দেখিতে পাই
অশ্রুজলের ধারা বাহিয়া চলিয়াছে উচ্চ গতিতে
তাহারা শোষিত, নিপীড়িত, বঞ্চিত সর্বস্তরে;
এই সমাজের মূল্যবোধ হারাইয়া গিয়াছে তাঁহাদের প্রতি।
আর যাহারা মনুষ্যত্ব ত্যাগ করিয়া শুধুই নিজেদের
সাম্রাজ্য গড়িবার লক্ষ্যে অনর্গল আশ্রয় লইয়াছে মিথ্যার,
মিথ্যাকে আশ্রয় করিয়া তাহারা গড়িতে চায় এই ধরণীকে,
এই সমাজকে, যেখান হইতে আমরা সর্বক্ষণ শুনিতে পাই
ছাত্রদিগের কলরব, শিশুর ক্রন্দন, কৃষকদিগের বিক্ষোভ,
ধর্ষিতার আর্তনাদ; দেখিতে পাই বারুদের স্তূপ, রক্তমাখা ভূমি।
ধরণী কোলে মানুষের এই ক্ষোভময়
বাঁচিয়া থাকা যেন অমাবস্যার নিবিড়
অন্ধকারের চাইতেও ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে।
এক্ষুনি এই সমাজ হইতে তমসা কাটিয়া উঠিয়া
আলোর মার্গ ধরিতে হইবে। তাহা না হইলে
হিংসার চাদরে মিশিয়া যাইবে এই সুন্দর সমাজ, এই
সুন্দর ধরণী। আজ স্মরন করিতেছি সেই আগন্তুকের,
যিনি আঙুল তুলিয়া দৃষ্টি নিক্ষেপ করিয়া
চাহিয়া কহিবেন- 'সত্যের পথে অগ্রসর হও'।
এই পথের শেষেই পাইবে আলো,
পাইবে এক নূতন সমাজ, এক নূতন ধরণী।।
- কল্যান...

No comments:
Post a Comment